সর্বশেষ

8/recent/ticker-posts

কক্সবাজারে এনসিপি নেত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল

আজ রোববার (৩১ মে) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেত্রী নওশাবার আর্থিক লেনদেন সংক্রান্ত সেই ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।



যেখানে তিনি দাবি করেন, ২০-৩০ লাখ ইনভেস্ট করলে ৫০ লাখ হয়ে যেতে বেশি সময় লাগবে না। এসময় ভিডিওতে তাকে বেশ আপত্তিকর অবস্থায় দেখা গেছে।

 

চেক ডিজঅনার কাণ্ডের পর এবার আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হয়েছে কক্সবাজারের এনসিপি নেত্রী নওশাবা মোক্তার সিয়ামের। যিনি আবার ‘গ্ল্যাম ডিভা বাই নওশাবা’-এর স্বত্বাধিকারী বলে জানা গেছে।

যেখানে তিনি দাবি করেন, ২০-৩০ লাখ ইনভেস্ট করলে ৫০ লাখ হয়ে যেতে বেশি সময় লাগবে না। এসময় ভিডিওতে তাকে বেশ আপত্তিকর অবস্থায় দেখা গেছে।

অন্যপাশে পুরুষ কন্ঠটি কার সেটি জানা না গেলেও স্থানীয়দের দাবি— কক্সবাজারে “অল্প টাকায় বেশি লাভ” দেখিয়ে ক্লায়েন্টদের আকর্ষণ করতেই তিনি খোলামেলা পোশাকে ভিডিও কলে কথা বলেন। পরে ইনভেস্টমেন্টের কথা বলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।  এ নিয়ে কক্সবাজারের সচেতন মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতার চেয়ে ব্যক্তিগত আকর্ষণ, গ্ল্যামার ও শরীর প্রদর্শনের মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল ভিডিওতে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, এমন ‘নিশ্চিত লাভ’ ও ‘ঝুঁকিহীন ইনভেস্টমেন্ট’-এর কথা বলে বিভিন্ন ব্যক্তি, প্রবাসী ও বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকেও মোটা অংকের টাকা সংগ্রহ করা হচ্ছে।

তবে নওশাবা মোক্তার সিয়াম চাটগাঁ নিউজের কাছে দাবি করেন— ছড়িয়ে পড়া ভিডিওটি একান্ত তার ব্যক্তিগত। যার সঙ্গে কথা হয়েছে তার নাম মো. কাউসার। যিনি সম্পর্কে তার কাজিন (চাচাতো/মামাতো/ফুফাতো ভাই)।

                                         DOWNLOAD NOW

এ বিষয়ে তিনি চাটগাঁ নিউজকে বলেন, আমি একজন মেকাপ আর্টিস্ট। মেকাপ সংশ্লিষ্ট বিভিন্ন কসমেটিকসের ব্যবসাও রয়েছে আমার। আমাদের যেহেতু একটা প্রজেক্ট আছে তাই সে (কাজিন) জানতে চেয়েছে এখানে ইনভেস্ট করলে লাভ কেমন পাওয়া যাবে। আমিও সেই বিষয়ে আলোচনা করেছি। খোঁজ নিয়ে জানা গেছে তার বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যেই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহের অভিযোগটি এখন সামনে এসেছে।

আদালত সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের ‘নিটা কম্পিউটার এন্ড টেকনোলজি’ ও ‘নিটা স্মার্ট ফোন’-এর প্রোপ্রাইটর মো. আলমগীর হোসাইনের পক্ষে তার ম্যানেজার সুমন শর্মা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার আরজিতে বলা হয়েছে, আসামি তার ব্যবসা প্রতিষ্ঠান ‘এম, কে এন্টারপ্রাইজ’-এর ব্যবসায়িক দেনা পরিশোধের জন্য গত চলতি বছরের ২ মার্চ প্রাইম ব্যাংক লিমিটেড, কক্সবাজার শাখার একটি ১০ লাখ টাকার চেক প্রদান করেন।

পরবর্তীতে ৯ মার্চ ২০২৬ তারিখে চেকটি নগদায়নের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কক্সবাজার শাখায় জমা দেওয়া হলে ব্যাংক কর্তৃপক্ষ পর্যাপ্ত তহবিল না থাকায় (Insufficient Fund/Advice not Received) চেকটি ডিজঅনার করে ফেরত দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

চেক ডিজঅনারের পর আইন অনুযায়ী আসামির বরাবর রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হয় এবং পরবর্তীতে একটি স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হওয়ায় বাদীপক্ষ ১৮৮১ সালের Negotiable Instruments Act-এর ১৩৮ ধারায় মামলাটি দায়ের করে।

উল্লেখ্য, নওশাবা মোক্তার সিয়াম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি দলটির জেলা আহ্বায়ক কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের নভেম্বরে তিনি এনসিপির পক্ষ থেকে কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও (কক্সবাজার-৩) আসন থেকে দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ