সর্বশেষ

8/recent/ticker-posts

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বহির্বিভাগে রোগীর উপচে পড়া ভিড়

 


                                                                               বিস্তারিত পড়ুন

হাসপাতালের বহির্বিভাগে রোগীর উপচে পড়া ভিড়—কোথাও যেন তিল ধারণের জায়গা নেই। একই সঙ্গে শিশুদের মধ্যে দেখা দিচ্ছে হাম আর ডেঙ্গু রোগীর চাপও বাড়ছে প্রতিদিন। ডেঙ্গু শুধু একটি রোগ নয় অসচেতন হলে এটি হয়ে উঠতে পারে জীবনহানির কারণ।


ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত পরিষ্কার ও জমে থাকা পানিতে বংশবিস্তার করে। বাড়ির আশপাশে, ছাদে, বারান্দায়, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা যেকোনো জায়গায় পানি জমে থাকলে তা দ্রুত পরিষ্কার করুন।
তিন দিনের বেশি নয়—প্রতিদিন অন্তত একবার নিজের বাড়ি ও আশপাশের জমে থাকা পানি পরীক্ষা করুন।

AD



দিনের বেলাতেও মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।
প্রয়োজনে মশারি ব্যবহার করুন, শরীর যতটা সম্ভব ঢেকে রাখুন এবং মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিন। জ্বর হলে অবহেলা করবেন না।
বিশেষ করে জ্বরের সঙ্গে প্রচণ্ড দুর্বলতা, পেটব্যথা,বারবার বমি, রক্তপাত বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন


নিজে সচেতন হোন,পরিবারকে সচেতন করুন এবং প্রতিবেশীকেও সতর্ক করুন।
ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু সরকারের একার দায়িত্ব নয়—এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান—ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি মশক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হোক।

মনে রাখবেন—

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতাই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে।
আজ আপনার একটুখানি সচেতনতা,
আগামীকাল বাঁচাতে পারে একটি মূল্যবান জীবন।

ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন।
নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ