চট্টগ্রামের খুলশীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক বাইক কেয়ার ও ওয়াশিং সেন্টার
উদ্বোধন উপলক্ষে বাইকপ্রেমীদের জন্য ঘোষণা করা হয়েছে মাত্র ৯৯ টাকায় বাইক ওয়াশ এবং পুরো মাসজুড়ে ১৫ শতাংশ বিশেষ ছাড়। নগরীর হাজী আবদুল হান্নান সড়ক, স্বস্তি নার্সারি সংলগ্ন খুলশী কলোনি এলাকায় শুভ উদ্বোধন করা হয় The Piston Pro-এর।
তরুণ উদ্যোক্তা শেফায়েতুল ইসলাম বাপ্পী এবং ইফতেখার হোসেন নিলয়-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই বাইক সার্ভিস সেন্টার আধুনিক প্রযুক্তি ও মানসম্মত সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন উদ্যোক্তারা।
উদ্বোধনী অফার হিসেবে মাত্র ৯৯ টাকায় বাইক ওয়াশ এবং মাসব্যাপী ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়, যা ইতোমধ্যে বাইকপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইজিন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী উৎস শিকদার, ওয়ালটন ভিআইপি ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী এইচ এম মনিরুজ্জামান, জুনায়েদ মনির মাহিন, ওয়াতুন মোহাম্মদ জিসান, মিনহাজ হোসেন ফাহিম, রোহান সাঈফ, সাঈফ নাঈম, নুর আজম সরকার, আবু বকর সিদ্দিক রিপন, রিয়াদ আরবীন, মোহাম্মদ জিয়াদ, এমদাদ উল্লাহ আরাফাত, সোহেল রানা, মুস্তাকিম বিল্লাহ সিফাত, আরিফুল ইসলাম, মোহাম্মদ আরকান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্যসমূহ