চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে কোতোয়ালি থানা কৃষক দল।
আজ চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা মোড়ে চট্টগ্রাম মহানগর আওতাধীন কোতোয়ালি থানা কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা কৃষক দলের সভাপতি মোঃ জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ সালমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল ছত্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কোরবান।
এছাড়াও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মোঃ হেলাল, আন্দরকিল্লা ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মোঃ জাহেদ, সদস্য সচিব মোঃ বাদশা, যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম, ছগির মেম্বার, মোঃ জাহাঙ্গীর, নুরুল হক সওদাগর, মোঃ হৃদয়, নুর মোহাম্মদ মনির সওদাগরসহ স্থানীয় ও মহানগর কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

0 মন্তব্যসমূহ