সর্বশেষ

8/recent/ticker-posts


চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় নিষিদ্ধ হওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিশাল মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে। মিছিলের নেতৃত্বে ছিলেন ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা।

আজ সোমবার (১ জুন) সকালে মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।


খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা এবং ওমরগণি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চুর অনুসারীরা মিছিলটি বের করে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশে সানমার টাওয়ার ওয়ান ভবনের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর চট্টগ্রামে এটিই তাদের অন্যতম বৃহৎ এবং প্রকাশ্য ‘শোডাউন’।


(মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের দাবি)

এই ঘটনার পর নগরীর জিইসি, দুই নম্বর গেট এবং ওমরগণি এমইএস কলেজ সংলগ্ন এলাকায় পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, মিছিলের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ