সর্বশেষ

8/recent/ticker-posts

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুর গুজব!

 


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

 যা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানা গেছে।

বিষয়টি C71 NEWS কে নিশ্চিত করেছেন তাঁর একান্ত সহকারী আনোয়ার হোসের বাহাদুর।

তিনি বলেন, ফেসবুকে নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যু নিয়ে বিভিন্নভাবে গুজব ছড়ানো হয়েছে। এছাড়া কিছু মিডিয়া সঠিক তথ্য না জেনে সংবাদ পরিবেশন করছে যা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরী করেছে। তিনি (নজরুল ইসলাম চৌধুরী) বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়ে আনোয়ার হোসেন বাহাদুর আরো জানান, আজ (শনিবার) রাত ১০টায় ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল নজরুল স্যারের স্বাস্থ্যের আপডেট জানাতে ব্রিফ করার কথা রয়েছে। যদি আজ সম্ভব না হয় তবে আগামীকাল দুপুর ১টায় করা হবে।

উল্লেখ্য, সাবেক সাংসদ নজরুল ইসলাম চৌধুরী ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে টানা তৃতীয় বারের মত নির্বাচিত হন। পরে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আত্মগোপনে চলে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ