৪ আগস্ট সামাজিক, মানবিক ও অরাজনৈতিক সংগঠন সান্নিধ্য-এর আয়োজনে এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেড-এর অর্থায়নে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার পাশে ‘পরিবেশবান্ধব বুথ ও বৃক্ষরোপণ কর্মসূচি’
অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা প্রাঙ্গণে একটি পরিবেশবান্ধব বুথ স্থাপন করা হয়, যেখানে একটি প্লাস্টিকের বিনিময়ে একটি চারাগাছ প্রদান করা হয়।
এ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় *২,০০০টি ফলজ,বনজ ও ঔষধি চারাগাছ
বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন *দীপ্ত বিশ্বাস, সভাপতি, সান্নিধ্য।
প্রধান অতিথি ছিলেন আবুল্লাহ আল জুনায়েদ,পরিচালক, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম,সহকারী পরিচালক,
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর।
ইকবাল হোসেন, ওসি (তদন্ত),কোতোয়ালি থানা;
লায়ন এম. রমজান আলী রমু, ম্যানেজার, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড;
আব্দুস সোবহান রাহাত প্রতিষ্ঠাতা,সান্নিধ্য এবং জাফর আজমী মো. সামি,সহ-প্রতিষ্ঠাতা, সান্নিধ্য। এছাড়াও অনুষ্ঠানে সান্নিধ্যের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারণে নদী, খাল, সমুদ্র ও মাটির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বৃক্ষরোপণ বাড়ানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা সম্ভব। তাই প্রত্যেক নাগরিককে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারণে নদী, খাল, সমুদ্র ও মাটির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বৃক্ষরোপণ বাড়ানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা
এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা সম্ভব।
তাই প্রত্যেক নাগরিককে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান তারা।
আয়োজকদের মতে, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকার বা কোনো প্রতিষ্ঠানের নয়; বরং প্রতিটি নাগরিকের সম্মিলিত অংশগ্রহণেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এই কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য কমানোর পাশাপাশি মানুষের মধ্যে
বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।












0 মন্তব্যসমূহ