সর্বশেষ

8/recent/ticker-posts

খাঁটি ও প্রাকৃতিক পণ্যের সমাহার, রাউজানে উদ্বোধন ‘ফ্রেশ এন্ড পিউর মার্ট’

রাউজানের নোয়াপাড়া পথের হাট নতুন স্কুল মার্কেটে যাত্রা শুরু করেছে
 ‘ফ্রেশ এন্ড পিউর মার্ট’

খাঁটি, প্রাকৃতিক ও মানসম্মত পণ্যের সমাহার নিয়ে শুক্রবার, ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির। উদ্বোধন করেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলম স্যার।


উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র খতমে শেফা সম্পন্ন করা হয়। পরে মার্কেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে হুজুর সৈয়দ মহিউদ্দিন আল কাদেরীর মোনাজাতের মধ্য দিয়ে ফ্রেশ এন্ড পিউর মার্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াপাড়া নতুন স্কুল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সফিউল আলম।



এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ছালেহ জহর, সহ-সভাপতি স. ম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাবর, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়মন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহেদ, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আক্তার, অর্থ সম্পাদক সাগর, সহ-অর্থ সম্পাদক মোঃ মিসকাত এবং সমাজসেবা সম্পাদক মোঃ মনির উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বাজারে ভেজালের ভিড়ে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পণ্য খুঁজে পাওয়া অনেক সময় ক্রেতাদের জন্য কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় খাঁটি ও প্রাকৃতিক পণ্য মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।


ফ্রেশ এন্ড পিউর মার্টে ঘি, মধু, চিয়া সিড, সরিষা, সয়াবিন, নারিকেল তেলসহ প্রায় ১০০ ধরনের ঘরোয়া, প্রাকৃতিক ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

এদিকে C71 News-এর সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সরোয়ার জামান জাবেদ তিনি বলেন, বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ভেজাল ও নিম্নমানের পণ্যের কারণে একজন ক্রেতার জন্য প্রকৃত মানসম্মত পণ্য শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। ক্রেতারা সাধারণত বিক্রেতাকে বিশ্বাস করেই পণ্য কেনেন, ফলে অনেক সময় প্রতারিত হওয়ার আশঙ্কাও থাকে।


তিনি আরও বলেন, সাধারণ ক্রেতাদের কথা বিবেচনা করে ভবিষ্যতে আরও ভালো মানের অর্গানিক ও প্রাকৃতিক পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হবে। মানুষের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করতে চান তিনি।

তিনি জানান, বর্তমানে বাজারে বিভিন্ন পণ্যের দাম প্রতিনিয়ত ওঠানামা করছে। এ কারণে ব্যবসায়ীদের পক্ষেও সব সময় পণ্যের দাম একই পর্যায়ে রাখা সম্ভব হয় না। তাই ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা থাকা জরুরি।

সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও উন্নতমানের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ফ্রেশ এন্ড পিউর মার্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সরোয়ার জামান জাবেদ।

সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফ্রেশ এন্ড পিউর মার্টের সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।


C71 News/এম ইফতেখারুল হাসান....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ